আন্তর্জাতিক মানের চিকিৎসা শিা ও সেবা নিশ্চিত করায় বাংলাদেশ মেডিক্যাল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলে (বিএমইএসি) অন্তর্ভুক্ত হয়ে অ্যাক্রেডিটেশন লাভ করেছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ (সিআইএমসি)। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন (ডব্লিউএফএমই) স্বীকৃত এই মানসনদ অর্জনের ফলে প্রতিষ্ঠানটির শিার্থীরা এখন যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিণ ও পেশাগত সুযোগ পাবেন।
২০২২ সালে গঠিত বিএমইএসি মহাখালী কার্যালয় থেকে চিকিৎসা শিার মান বজায় রাখা প্রতিষ্ঠানগুলোকে এই বৈশ্বিক অনুমোদন দিয়ে আসছে। দেশের ১২৪টি সরকারি-বেসরকারি ও আর্মি মেডিক্যাল কলেজের মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড পূরণকারী ২১টি কলেজ আবেদনের পর যাচাই-বাছাই শেষে এ পর্যন্ত মোট আটটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত স্বীকৃতি প্রদান করা হয়েছে।
সম্প্রতি অনুমোদিত তিনটি কলেজের মধ্যে সিআইএমসি ছাড়াও রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ এবং সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ। এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ এবং সিলেটের নর্থ-ইস্ট মেডিক্যাল কলেজ এই অ্যাক্রেডিটেশন অর্জন করে। চট্টগ্রাম বিভাগে সরকারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের পাশাপাশি একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে এ তালিকাভুক্ত হলো সিআইএমসি।
এই অর্জন প্রসঙ্গে সিআইএমসির অধ্য অধ্যাপক ডা: মো: মুসলিম উদ্দিন জানান, এই অ্যাক্রেডিটেশন বিএমইএসির ১১টি আন্তর্জাতিক মানদণ্ড পূরণের স্বীকৃতি। প্রতিষ্ঠানের আধুনিক শিাদান পদ্ধতি, মানসম্মত গবেষণা এবং আন্তর্জাতিক সমঝোতা ও কোলাবোরেশনের ফলে এ অর্জন সম্ভব হয়েছে। বিজ্ঞপ্তি।



