পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) মারা গেছেন। গত সোমবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবুল কাশেম পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখিল এলাকার মৃত আইয়ুব আলীর বড় ছেলে। তিনি পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির নেতা ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল সকালে পটিয়া উপজেলার বাহুলী-গোবিন্দারখিল সংযোগ সড়কে প্রতিবেশী ইব্রাহিম ওরফে বেহলাসের ছেলেদের সাথে জমি নিয়ে আবুল কাশেমের বিরোধ বাধে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।



