চিকিৎসায় যোগ দিলেন চীনের আরেক চিকিৎসক দল

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যোগ দিলেন চীন থেকে আসা চার সদস্যের আরেকটি চিকিৎসক দল। গতকাল বুধবার রাত ৯টার পর তারা ঢাকায় অবতরণ করেন। সেখান থেকে তারা সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার রাত ১০টা ১০ মিনিটে এই চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। তারা হলেন চি জিয়ানফান, ইয়ান ঝি, ঝং ইউহি ও ম্যাং হং ও।

তার চিকিৎসায় সহায়তা করতে ১ ডিসেম্বর চীনের চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি অগ্রবর্তী দল ঢাকায় আসে।