চবি কেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে শনিবার অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ঢাবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আবু নাসের মোহাম্মদ ইসতিয়াক ও ঢাবি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল জব্বার, চবি বিভিন্ন অনুষদের ডিনরা, চবি রেজিস্ট্রার, চবি প্রক্টর ও সহকারী প্রক্টররা, চবি শিক্ষক সমিতির সভাপতি, বলিষ্ঠ শিক্ষকরা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম পরীক্ষা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা শান্তিপূর্ণভাবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। মোট তিন হাজার ৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন তিন হাজার ৫৪৩ জন, উপস্থিতির হার ৯৮ শতাংশ। বিজ্ঞপ্তি।