মেঘনা গ্রুপের মানসম্পন্ন ও টেকসই উজ্জ্বল ফ্রেশ স্যানিটারিওয়্যারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Printed Edition

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এমসিআইএল) ব্র্যান্ড ফ্রেশ স্যানিটারিওয়্যার গতকাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

এতে ব্যবহার করা হয়েছে উন্নত গ্লস, যা পণ্যের মসৃণ ফিনিশিং নিশ্চিত করবে। পাশাপাশি এর গ্লেজ হার্ডনেস পণ্যের স্থায়িত্ব নিশ্চিত করবে। ২০২১ সালে যাত্রা শুরুর পর পাঁচ বছরের সাফল্যে ফ্রেশ সিরামিকস দেশের সিরামিকস খাতে একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। এই সাফল্য ও গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এবার ফ্রেশ স্যানিটারিওয়্যার নিয়ে বাজারে এসেছে। এর আগে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচরে এমসিআইএলের কারখানায় ফ্রেশ স্যানিটারিওয়্যারের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল পণ্যগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করেন। এ সময় এমজিআইয়ের ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, ডিরেক্টর তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা এবং এমসিআইএলের সিওও এ কে এম জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।