নোয়াখালী অফিস
নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের নোয়াখালী-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসহাক খন্দকার এবং জেলা জামায়াতের সেক্রেটারি ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গত শনিবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে নোয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: সফিকুল ইসলাম তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। একই দিনে নোয়াখালী-১, ২, ৫ ও ৬ আসনেও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়।
রিটার্নিং অফিস সূত্র জানায়, নির্ধারিত নিয়ম ও কাগজপত্র যথাযথ থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি আসনেই জামায়াত প্রার্থীরা নির্বাচনী মাঠে থাকার সুযোগ পেলেন। মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে জেলা প্রশাসন ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



