নিকলীতে ব্যবসায়ীকে কুপাল আ’লীগ কর্মীরা

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আওয়ামী লীগের কয়েক কর্মীর বিরুদ্ধে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনার চার দিন পার হলেও এখনো থানায় মামলা নেয়নি পুলিশ। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

আহত ব্যবসায়ী মোবারক হোসেন (৪৬) বর্তমানে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার মাথার বাম পাশে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছে। অভিযুক্তরা হলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী শাওন, সোলমান ও এখলাছ উদ্দিন।

আহতের স্ত্রী লিজা আক্তার জানান, মজলিশপুর বাজারে তার স্বামীর সেলাই মেশিন ও গ্যাসের চুলা মেরামতের দোকান রয়েছে। অভিযুক্ত শাওন প্রায়ই মেরামতের কাজ করিয়ে টাকা না দিয়ে চলে যেত। গত ২১ জানুয়ারি টাকা চাইলে প্রথমে বাগি¦তণ্ডা হয়। পরে সন্ধ্যায় শাওন ও তার সহযোগীরা দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং মোবারক হোসেনকে বেধড়ক মারধর করে দা দিয়ে কুপিয়ে আহত করে।

আহতের ভাই অভিযোগ করেন, হাসপাতালে নেয়ার পথেও বাধা দেয়া হয় এবং এখন মামলা না নিতে পুলিশ তাদের চাপ দিচ্ছে। নিকলী থানার ওসি রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, মামলা না নেয়ার কথা তিনি বলেননি এবং শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।