কক্সবাজারে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে বিজিবি

Printed Edition

বিজিবির নাই্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) উদ্যোগে কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাদুর্গত তিনটি গ্রামের ৫ শতাধিক অসহায় বানভাসি পরিবারের মধ্যে রান্না করা খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল দুপুরে নাই্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) পক্ষ থেকে প্রশাসনিক দায়িত্বপূর্ণ কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া সদর ইউনি০নের বলিরপাড়া, আবাসন প্রকল্প ও মোরারপাড়া গ্রামের ৫০০ জনকে রান্না করা খাবার এবং ৫১০টি পরিবারের মধ্যে ৫১০ প্যাকেট শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেট শুকনো খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিঁড়া, ৫০০ গ্রাম পেঁয়াজ, ৫০০ গ্রাম গুড়, ৫০০ গ্রাম লবণ, ১০০ গ্রাম হলুদ এবং ১০০ গ্রাম মরিচ। নাই্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: ফয়জুল কবির জানান, সীমান্ত সুরার দায়িত্ব পালনের পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সঙ্কটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। দুর্যোগ মোকাবেলায় নাই্যংছড়ি ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়বদ্ধতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিজিবির উদ্ধার, ত্রাণ ও মানবিকসহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।