‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান : ব্যবসায়ীদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভা চট্টগ্রাম বিজনেস ফোরামের (সিবিএফ) উদ্যোগে গত সোমবার স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি শাহজাহান মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চাকসু ভিপি ও ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং জুলাই আন্দোলনের শহীদ ফয়সাল আহমদ শান্তর মা মোছাম্মত কোহিনূর আক্তার। উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম বিজনেস ফোরামের সহসভাপতি জালাল উদ্দীন আকবর।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। এই অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল ব্যবসা-বাণিজ্যে সুশাসন প্রতিষ্ঠা, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতিমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাদের নিরাপত্তা, বিনিয়োগবান্ধব পরিবেশ ও নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। ব্যবসায়ী সমাজকে শুধু মুনাফা অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও দেশ গঠনের দায়িত্বও পালন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার, ব্যবসায়ী সমাজ ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা ও বিশিষ্ট সমাজসেবক ডা: শাহাদাত হোসেন, বিশিষ্ট শিল্পপতি হুমায়ুন কবির পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ, আব্দুল গাফফার মিয়াজী, হারুন অর রশিদ এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নুর মোহাম্মদ। বিজ্ঞপ্তি।



