জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির সিনিয়র সদস্য ও দৈনিক কল্যাণ পত্রিকার উপজেলা প্রতিনিধি রমজান আলী (৪০) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। বুধবার সকাল ৯টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। মরহুম রমজান আলী জীবননগর পৌর এলাকার লক্ষ্মীপুর মিলপাড়ার আনসার আলীর ছেলে। তিনি সাংবাদিকতা পেশার পাশাপাশি সংবাদপত্র পরিবেশক ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ আসর লক্ষ্মীপুর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের পেছনের ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।



