আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে লিটিগেশন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Printed Edition

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে “লিটিগেশন ম্যানেজমেন্ট” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স গত শনিবার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কোর্সের উদ্বোধন করেন।

তিনি বলেন, ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সুশাসন নিশ্চিত করতে শ্রেণীকৃত বিনিয়োগ দ্রুত আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খেলাপি বিনিয়োগ আদায়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ, সময়মতো মামলা দায়ের এবং মামলার কার্যক্রমের নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি ব্যাংকে চলমান ৯০ দিনব্যাপী ‘শ্রেণীকৃত বিনিয়োগ আদায় অভিযান’ সফল করতে সব কর্মকর্তা-কর্মচারীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ঋণ আদালত ঢাকার যুগ্ম জেলা জজ মো: মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআইয়ের প্রিন্সিপালও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ লিগাল অফিসার সরাফত উল্লাহ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম জুলকার নায়েন, প্রিন্সিপাল অফিসার মো: শামীম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে মোট ৪৮ জন নির্বাহী ও কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।