আইআইইউসিতে ব্যাক অ্যাক্রেডিটেশন প্রশিক্ষণ

Printed Edition

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (ব্যাক) অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি গতকাল সোমবার শেষ হয়েছে। সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। তিনি বলেন, অ্যাক্রেডিটেশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ লক্ষ্য অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ও দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ইয়াসির আরাফাত। এ সময় আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুর আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।