চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে ভারতীয় চারটি মহিষ আটক করেছে বিজিবি। বিওপির টহল কমান্ডার সুবেদার মো: আব্দুস সালাম মণ্ডল এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কান্দরপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত ভারতীয় মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু ও মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপারে চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার ঘোষণা করেছেন নওগাঁ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা।



