ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাইয়ের সভা ও কমিটি গঠন

Printed Edition

ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (উটচউঅঅ) দ্বিবার্ষিক সাধারণ সভা শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার চট্টগ্রাম সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ বি এম আমিন উল্লাহ নূরী।

রাষ্ট্রবিজ্ঞানীদের এই মিলনমেলায় সংগঠনের পরবর্তী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ১৯৭৩ ব্যাচের এ জেড এম আজিজুর রহমানকে সভাপতি ও ১৯৮৪ ব্যাচের মোহা: মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন এবং নতুন কমিটিকে স্বাগত জানান। বিজ্ঞপ্তি।