সাবেক মন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

Printed Edition

বিএনপির সাবেক মন্ত্রী, মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসান আর নেই। গতকাল বিকেলে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। মাহমুদুল হাসান বিএনপির একজন প্রভাবশালী নেতা ছিলেন। তিনি সাবেক মন্ত্রী ছাড়াও ঢাকা সিটি করপোরেশনের সাবেক প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। মরহুম এক ছেলে, এক মেয়ে ও চার নাতি-নাতনী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার টাঙ্গাইলে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে বিএনপি ও বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।