মেট্রোরেল স্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

Printed Edition
মেট্রোরেল স্টেশনে ৯টি সুপারস্টোর  চালু করবে এমজিআই
মেট্রোরেল স্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রিটেইল ব্যবসায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো বাংলাদেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। স্বাক্ষরিত এ চুক্তির মাধ্যমে এমজিআই আগামী জানুয়ারি থেকে পাঁচ বছর ধরে এমআরটি লাইন-৬-এর আটটি স্টেশনে ‘ফ্রেশ সুপার মার্ট’ ব্র্যান্ডের ৯টি সুপারস্টোর পরিচালনা করবে। দেশের মেট্রোরেল স্টেশনের ভেতরে এটি হবে প্রথম বাণিজ্যিক খুচরা নেটওয়ার্ক।

এমজিআই ডিরেক্টর তানভীর মোস্তফা এবং ডিএমটিসিএল কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, সিএইচআরও আতিক উজ জামান খান, হেড অব সাপ্লাই চেইন রাশেদুল হক, জিএম (অডিট) সাজ্জাদ হোসেন, সিনিয়র এজিএম মো: শাহেদ ইকবাল ভূঁইয়া, সিনিয়র এজিএম (অ্যাকাউন্টস) সৈয়দ মনিরুজ্জামান, এজিএম মীর আবদুল হাফিজসহ এমজিআই কর্মকর্তারা। ডিএমটিসিএলের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ফারুক আহমেদ, প্রজেক্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোহাম্মদ আব্দুল ওহাব এবং ডিরেক্টর (অ্যাডমিন) এ কে এম খায়রুল আলম।

ফ্রেশ সুপার মার্ট আউটলেটগুলো থাকছে উত্তরা উত্তর (উত্তর ও দক্ষিণ প্রান্তে দু’টি), উত্তরা সেন্টার, পল্লবী, মিরপুর-১১, মিরপুর ১০, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় ও মতিঝিল স্টেশনে। এর মধ্যে মিরপুর ১০ আউটলেটটি হবে ফ্ল্যাগশিপ, আয়তন দুই হাজার ১০৫ বর্গফুট। সব আউটলেটই কনকোর্স এলাকায় থাকবে এবং যাত্রীসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিটি আউটলেটে থাকবে ভোগ্যপণ্য, ফুড স্টেশন, কফি ও জুস কর্নার।

জানুয়ারি ২০২৬ থেকে আউটলেটগুলো বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। বর্তমানে এমজিআই নারায়ণগঞ্জের মেঘনাঘাট ও সোনারগাঁ এবং ঢাকার তেজগাঁওয়ে তিনটি ফ্রেশ সুপার মার্ট পরিচালনা করছে।