প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Printed Edition

বাসস

পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ঢাকায় সফররত আহসান ইকবাল চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছেন। এই সফরকে দুই দেশের মধ্যে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সম্পৃক্ততা হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ

যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি সিমা মালহোত্রা গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।