২০২৫ সালে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং সম্পন্ন হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার বিশেষ উৎসাহ বোনাস প্রদান করা হয়েছে। বন্দরে অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শ্রম শান্তি বজায় রাখার স্বার্থে এই বোনাস প্রদান করা হয়েছে। চবকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী শ্রম শাখার তালিকাভুক্ত সর্বমোট ছয় হাজার ৭৫০ জন শ্রমিক-কর্মচারীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে এই বোনাস প্রদান করা হয়েছে। বোনাসের অর্থ ‘চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল’ থেকে বহন করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে এক অনুষ্ঠানে পরিচালক (পরিবহন), পরিচালক (প্রশাসন), চিফ ওয়েলফেয়ার অফিসার, উপ-সচিব (সমন্বয়), ওয়েলফেয়ার অফিসারসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের মালিক এবং প্রতিনিধিদের হাতে এই বোনাসের চেক তুলে দেন। বিজ্ঞপ্তি।



