মহান মুক্তিযুদ্ধের সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার। জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরে স্মারকলিপি পেশ করেছেন ভাসানী-ওসমানী স্মৃতি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সিলেট জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি প্রদান করেন ভাসানী-ওসমানী স্মৃতি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি জুলাইযোদ্ধা মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল। এ সময় উপস্থিত ছিলেন- সংসদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম খান, উপদেষ্টা এম এ জালালাবাদী, জুলাইযোদ্ধা গৌছ আলম রুহেল, সংসদের সুনামগঞ্জ জেলা সভাপতি জুলাইযোদ্ধা শেখ এমদাদুল হক, কেন্দ্রীয় সদস্য ইমতিয়াজ রহমান ইনু, কবি কামাল আহমদ, নির্বাহী সম্পাদক মো: জাহিদ নূর, সাধারণ সম্পাদক মাস্টার সুলতান চৌধুরী, কামাল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।



