সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগিতা

Printed Edition

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘বাজেট ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেন্ড অ্যানালাইসিস’ শীর্ষক দিনব্যাপী একটি আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বাজেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের জাতীয় রাজস্ব ও আর্থিক নীতি নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: লতিফুল হক। তিনি অর্থনৈতিক গবেষণায় প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও নীতি বিশ্লেষণের বাস্তব গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশের রাজস্বনীতি, করব্যবস্থা ও সরকারি ব্যয় নিয়ে একটি প্রাণবন্ত প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাউথইস্ট ইউনিভার্সিটির প্রোভিসি অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

প্যানেল আলোচনায় অংশ নেন সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট নিয়াজ আহমেদ; অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব মো: মনজুরুল হক; সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম; জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার, ট্যাক্সেস জোন-২, ঢাকা, ড. মো: নুরুল আমিন; এক্সপোর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এম. এইচ খসরু, এফসিএ; এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কাস্টমস : পলিসি অ্যান্ড আইসিটি) মো: তারেক হাসান।

আলোচনায় জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের বিষয়ে আলোচকরা বলেন, দেশের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ জিডিপির প্রায় ২ শতাংশ যা নির্ধারিত ৩.৫ থেকে ৪ শতাংশ লক্ষ্যমাত্রার তুলনায় কম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অর্থনৈতিক নীতি ও সরকারি অর্থব্যবস্থা সম্পর্কে জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে দু’টি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে ‘ইঁফমবঃ অৎপযরঃবপঃং’ চ্যাম্পিয়ন এবং ‘গধহমড় চবড়ঢ়ষব’ রানার-আপ হয়। বিজ্ঞপ্তি।