নিঝুমদ্বীপে ৩ বিএনপি নেতার প্রতিবাদ

Printed Edition

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে তিন বিএনপি নেতার বিরুদ্ধে ছড়ানো ‘ধান লুট, চাঁদাবাজি ও বন্য মহিষ জবাইয়ের’ মিথ্যা অভিযোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নিঝুমদ্বীপের বন্দরটিলা বাজারে আয়োজিত এই সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন।

তিনি বলেন, ‘কয়েক দিন ধরে কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহেদ উদ্দিন মেম্বার, যুবদলের সাবেক সভাপতি আবদুল মোতালেব এবং আমার (আশরাফ উদ্দিন) বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক তথ্য পরিবেশন করা হচ্ছে।’

আশরাফ উদ্দিন অভিযোগ করেন, নিঝুমদ্বীপের কৃষকের ধান লুট, সাধারণ মানুষকে নির্যাতন ও বন্য মহিষ জবাইয়ের মতো গুরুতর ঘটনায় রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি চক্র পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যারা মিথ্যা সংবাদ ছড়িয়ে তাদের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণœ করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকারকারী তিন নেতা ছাড়াও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুনাফ, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম মাঝি এবং ছাত্রদল নেতা সমির উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।