সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে আরো পাঁচজনকে আটক করে মোট আটজনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে উপজেলার পূর্ব রাজদিয়া এলাকায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালায় সিরাজদিখান থানা পুলিশ। এ সময় ইয়ামিন শেখ (২৭) নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশের কাজে বাধা দেন এবং জনসমাগম ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন।



