গতকাল সংগঠনের ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে চেয়ারম্যান মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী ও হিসাব বিবরণী অনুমোদন করা হয়। এ ছাড়াও আগামী ৮ ও ৯ জুন ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য ওশান ইমপ্যাক্ট সামিট-এ শিপার্স কাউন্সিলের একটি প্রতিনিধিদল যোগদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ মো: বখতিয়ার; ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান এবং পরিচালক গণেশ চন্দ্র সাহা; আরজু রহমান ভূঁইয়া; মোহাম্মদ নুরুচ্ছাফা মজুমদার; জিয়াউল ইসলাম; কে এম আরিফুজ্জামান ও সরওয়ার আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



