সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ ও নির্মূল কার্যক্রম জোরদার করতে সিরাজগঞ্জে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিভিল সার্জন ডা: নুরুল আমীন বলেন, প্রসবজনিত ফিস্টুলা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য হলেও সচেতনতার অভাবে অনেক নারী দীর্ঘদিন কষ্ট ভোগ করেন। গণমাধ্যম সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারলে সময়মতো চিকিৎসা গ্রহণ সহজ হবে এবং ভুক্তভোগী নারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে। কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন ডা: রিয়াজুল ইসলাম, ২০ শয্যা ট্রমা সেন্টারের আরএমও ডা: বনানী রানী, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা: সালমাসহ জেলা প্রেস ক্লাবের নেতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



