ঝালকাঠি এনএস কামিল মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ৫০ জন

Printed Edition

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি এনএস কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৫০ জন। এই মাদরাসা থেকে এ বছর ২৭৯ পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৫২ জন। মাদরাসার পাসের হার ৯০.৩৩%। পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির হারে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা এ বছরেও মাদরাসা বোর্ডে অন্যতম শীর্ষ স্থান অধিকার করেছে।

যুগশ্রেষ্ঠ দার্শনিক হজরত কায়েদ ছাহেব হুজুর রহ: ১৯৫৬ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। সময়ের ব্যবধানে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদরাসাটি অনার্স, মাস্টার্সসহ দাখিল, আলিম ও ফাজিল, কামিল (হাদিস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষস্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠানের এ সাফল্যের জন্য অধ্যক্ষ মুফতি গাজী মুহম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি সাফল্যের কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, হজরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, অভিভাবক সম্মেলনসহ শিক্ষাসহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করছে।