রাজধানীতে ধাওয়া করে মোটর সাইকেল চোর আটক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে আধা কিলোমিটার পথ ধাওয়া করে এক মোটরসাইকেল চোর এবং সাংবাদিক বেশে থাকা এক প্রতারককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল বুধবার ঢাকা ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, দু’টি অভিযানে এয়ারপোর্ট ও যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে এয়ারপোর্ট আউটগোয়িং ওয়াই ক্রসিং এলাকায় একটি মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে যাচ্ছিলেন আরিফুল সাগর (৩০) নামে এক ব্যক্তি। হেলমেট না থাকায় কর্তব্যরত ট্রাফিক সদস্যরা তাকে থামার সঙ্কেত দেয় এবং মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায়। এতে সে বিচলিত হয়ে পড়ে এবং আকস্মিকভাবে দৌড়ে পালানোর চেষ্টা করে। ট্রাফিক পুলিশ সদস্যরাও তার পেছনে দৌড়ানো শুরু করে।

প্রায় আধা কিলোমিটার পথ তাকে ধাওয়া করে শেষ পর্যন্ত তাকে ধরতে সক্ষম হয়। পরে জানা যায়, যে মোটরসাইকেলটি সে চালাচ্ছিল (ঢাকা মেট্রো-ল-৩২-৪৯৯৯), সেটি ছিল চোরাই।