(গত দিনের পর)
জলপরীদের লেজ এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু তোমার যেতেই হবে, তাই না? এজন্য মানুষের মতো পা চাই তোমার?’ গড় গড় করে তীক্ষè কর্কশ স্বরে এতগুলো কথা বলে ফেলল তান্ত্রিক আন্দ্রারিণী।
মেরিন্তারা তো শুনে অবাক। কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিয়ে বলে, ‘তুমি এত্তসব জানলে কীভাবে আন্দ্রারিণী?’
‘হ্যাঁ, আমি জানি। মহাসাগরের কোন কোণে কী ঘটছে সবই চিত্রায়িত হয় আমার ওই ক্রিস্টাল কাঁচের গোলকে। আমি মানুষের হৃদয়ের দুর্বলতাটুকুও জানি। আরো জানি জলপরীদের কৌতূহলী মন। তুমি চাও, তোমার লেজের পরিবর্তে মানুষের পা গজিয়ে দিই।’
‘হ্যাঁ! তার বিনিময়ে তুমি কী চাও?’ মেরিন্তারা জিজ্ঞেস করে।
আন্দ্রারিণী তার মুখটা মেরিন্তারার আরো কাছে নিয়ে আসে। তার শ্বাস-প্রশ^াস যেন নোনা আর পচা শ্যাওলার মতো গন্ধময়।
‘দামটা খুবই সামান্য, মেরিন্তারা। তুমি জানো, তোমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটি কী?’
- (চলবে)



