দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান প্রশিক্ষক ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা: এ টি এম রেজাউল করিম। প্রশিক্ষক হিসেবে ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা: এম এম আলম সাদী, ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা: তানজিলা তাবিব চৌধুরী, ইমার্জেন্সি অ্যান্ড অ্যাক্সিডেন্ট বিভাগের ইনচার্জ ডা: এনামুল কবির তানভীর এবং সিনিয়র স্টাফ নার্স মেহেদী হাসান মুরাদ ও শ্রাবন্তী দে। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পল্লী চিকিৎসক সমবায় সমিতির সভাপতি নাসির আহমেদ এবং সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রফিকউল্লাহ হামিদী। এ সময় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পল্লী চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিভাগের ম্যানেজার জাহেদুল ইসলাম। বিজ্ঞপ্তি।



