দ্য গার্ডিয়ান
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সালামানকা হাইস্কুলে একটি পরীক্ষামূলক প্রকল্পের আওতায় একটি মানবসদৃশ (হিউম্যানয়েড) রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত শিক্ষক-সহকারী যুক্ত করতে যাচ্ছে কর্তৃপক্ষ। তবে সেনেকা জাতিগোষ্ঠীর অ্যালেগেনি অঞ্চলে অবস্থিত এই স্কুলের শিক্ষকেরা উদ্যোগটিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন। তাদের মতে, মানুষের মতো দেখতে রোবট এনে শিক্ষকতা পেশার অবমূল্যায়ন করা হচ্ছে। একই সাথে স্থানীয় আদিবাসীদের একাংশও প্রকল্পটিকে সংস্কৃতির প্রতি চরম উদাসীনতা বলে মনে করছেন।



