মানিকগঞ্জে শিশু কিশোর, নারী উন্নয়নে কর্মশালা শুরু

Printed Edition

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে শুরু হয়েছে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ‘মাঠপর্যায়ের অনুশীলনের মাধ্যমে জীবনের জন্য প্রয়োজনীয় তথ্য’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা। গত শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ইয়াসীন।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান, পরিচালক (প্রশিক্ষণ কর্মসূচি) ড. মো: মারুফ নেওয়াজ, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, ডা: রতন পারভেজ প্রমুখ।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন ২০ জন গণমাধ্যম প্রতিনিধি।