ছোট্ট বন্ধুরা,
আমাদের দেশে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় - আম, জাম, নারকেল, আতা, কমলালেবু, কাঁঠাল, আনারস, সফেদা, কামরাঙা ইত্যাদি। ফল সম্পর্কে তোমাদের ভালোই ধারণা আছে। ফলোপজীবী মানে যে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আমাদের দেশে সাধারণত দু’ধরনের ফলোপজীবী দেখা যায়। একধরনের ফলোপজীবী বিভিন্ন ধরনের ফল চাষ করে এবং এ ফল বিক্রি করে অর্থ উপার্জন করে। আর এক ধরনের ফলোপজীবী ফল ক্রয় করে তা লাভে বিক্রি করে। ফলোপজীবী মূলত স্বাধীন ফলবিক্রেতা, কারো কর্মচারী নয়। এবার ছবি দেখো। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নিতে চেষ্টা করবে, কেমন?
-ইমরুল হাসান



