নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো: মোতালেব হোসেনের মাতা আল বাহার নেছা (৯৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ছয় ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বেলা সাড়ে ১১টায় সোনারগঁাঁও পৌরসভার টিপরদী মাইনকা ভিটা ঈদগাহ মাঠে মরহুমার জানাজা শেষে টিপরদী সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি মো: শাহজাহান মিয়াসহ উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা এবং সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলররা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়ে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।



