পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার পার্কভিউ হসপিটাল লিমিটেডের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন- হেড অব রিটেইল অ্যান্ড ব্যাংকিং সামিউল কবির, হেড অব কার্ড মকসেদুর রহমান, ফখরুল ইসলাম, রিলেশনশিপ অফিসার হাবিবুর রহমানসহ মেঘনা ব্যাংক পিএলসির অন্যান্য কর্মকর্তা। পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক ডা: এ টি এম রেজাউল করিম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, হেড অব অপারেশন (ল্যাব) নাইমুর রহমান, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো: জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেজাম উদ্দিন, আইটি সিস্টেম অ্যানালিস্ট ইঞ্জিনিয়ার তাসনিমুল হাসান, করপোরেট অফিসার হেলাল পারভেজ এবং অফিসার মশিউর তালুকদার রহমান শরীফ। বিজ্ঞপ্তি।



