রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী ক্ষমায় ছাড় পাওয়ার আট মাস পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। যুক্তরাষ্ট্রে মাদক ও অস্ত্র পাচারের দায়ে দেয়া ৪৫ বছরের কারাদণ্ড ভোগ করার সময় তিনি এই ক্ষমা পান।
গত রোববার একটি বিশেষ বিমানে রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পালমেরোলা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পরিবারের সদস্য ও শত শত সমর্থক তাকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে নেমেই পরিবারের সাথে হাঁটু গেড়ে প্রার্থনা শেষে তিনি তেগুসিগালপার টনকন্টিন বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দুই মেয়াদে হন্ডুরাসের প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো ৫৭ বছর বয়সী হার্নান্দেজের বিরুদ্ধে অর্পিত আইনি পরোয়ানা স্থগিত থাকায় দেশে ফিরে তাকে তাৎক্ষণিক গ্রেফতার হতে হয়নি।



