শোক সংবাদ

মো: বিল্লাল হোসেন

Printed Edition

সাভার মডেল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন মো: বিল্লাল হোসেন (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার দুপুরে সাভার মডেল কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার বিকেলে তার জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির বাসায় হঠাৎ অসুস্থ হলে পরিবারের লোকজন স্থানীয় একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে সকাল ৬টায় তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ৩টায় তৃতীয় জানাজা শেষে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা জেলা জামায়াতের শোক : অধ্যাপক মো: বিল্লাল হোসেনের ইন্তেকালে কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণের তৌফিক কামনা করেন। সাভার (ঢাকা) সংবাদদাতা।