হ্যান্ডিং টেকিং ওভার অনুষ্ঠানের মাধ্যমে সদ্য বিদায়ী ভিসি রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন, মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) দায়িত্ব নবনিযুক্ত ভিসি রিয়ার অ্যাডমিরাল মো: নিয়ামত এলাহীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। রিয়ার অ্যাডমিরাল মো: নিয়ামত এলাহী ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে উইপন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ৬ মে ২০২৫ থেকে নৌসদর দফতর, ঢাকায় সহকারী নৌপ্রধান (ম্যাটারিয়েল) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নৌঅস্ত্র, নৌইলেকট্রনিক্স এবং মেরিন ইলেকট্রিক্যাল সিস্টেম বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (ওঝঝই), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (গওঝঞ), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (ইটচ), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (ঘঝও) এবং আইভরিকোস্টে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্বে নিয়োজিত ছিলেন। বিজ্ঞপ্তি।



