বরিশালে পরিচ্ছন্নতা অভিযান শুরু

Printed Edition

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্ন বরিশাল গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

গত শুক্রবার বিকেলে বরিশালের হাতেম আলী কলেজের সামনে থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

‘আমাদের বরিশাল, আমরাই পরিচ্ছন্ন করব’ এমন প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত কর্মসূচির মূল লক্ষ্য ছিল ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ময়লা-আবর্জনা অপসারণ এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। বিজ্ঞপ্তি।