সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

Printed Edition

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গত সোমবার বিকেলে উপজেলার সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আজিজুল হকের সমর্থকদের সাথে বিএনপি নেতা ও সালথা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জয়নুল আবেদীন সাখাওতের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সোমবার বিকেলে সোনাপুর বাজারে আজিজুল হকের সমর্থক টুকু মাতুব্বর ও মোসলেম মাতুব্বরের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।