আবু হুরায়রা রা: বলেন, রাসূল সা: বলেছেন, ‘সাত শ্রেণীর লোককে আল্লাহ তাঁর ছায়া দেবেন যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না-১. ন্যায়পরায়ণ শাসক; ২. সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে; ৩. সে ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, সেখান থেকে বের হয়ে আসার পর সেখানে ফিরে না যাওয়া পর্যন্ত; ৪. এমন দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে। আল্লাহর ওয়াস্তে উভয়ে মিলিত হয় এবং তাঁর জন্যই পৃথক হয়ে যায়; ৫. এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চোখ অশ্রু বিসর্জন দিতে থাকে; ৬. এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে-আমি আল্লাহকে ভয় করি এবং ৭. সে ব্যক্তি যে গোপনে দান করে। এমনকি তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করে।’
-বুখারি, মুসলিম, মিশকাত-৭০১



