আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক অভ্যন্তরীণ প্রজেক্ট নেবুলার মাধ্যমে আধুনিক ‘আবাবিল এনজি (নেক্সট জেনারেশন)’ কোর ব্যাংকিং সিস্টেমে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনাপরিচালক (ভারপ্রাপ্ত) মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ সংক্রান্ত প্রশিণ কার্যক্রম বুধবার উদ্বোধন করেন। এ সময় মিলেনিয়াম ইনফরমেশন সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো: রাফাত উল্লা খান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘আবাবিল এনজি ব্যাংকের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর মাধ্যমে আমরা গ্রাহকদের আরও বিশ্বমানের সেবা দিতে সম হবো এবং প্রতিযোগিতায় একটি শক্ত অবস্থান অর্জন করতে পারব।’ তিনি সব কর্মকর্তা-কর্মচারীকে সম্পূর্ণ মনোযোগ ও দায়িত্বশীলতার সাথে এই পরিবর্তনকে গ্রহণ করার আহ্বান জানান। এ সময় অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস প্রধান তৌহিদুজ্জামান ফুয়াদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আইসিটি প্রধান শোয়েব আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এইচআর মোহাম্মদ আমির হোসেন, শীর্ষ নির্বাহীরা এবং মিলেনিয়াম ইনফরমেশন সিস্টেমস লিমিটেডের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



