চবি ভিসির সাথে ১৯তম চট্টগ্রাম রোভার মুটে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১৯তম চট্টগ্রাম রোভার মুটে অংশগ্রহণকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের চারটি ইউনিটের রোভার স্কাউট ও গার্ল-ইন রোভাটরের সদস্য, বিদায়ী ও নতুন সিনিয়র রোভার মেটগণ। শনিবার চবি ভিসি দফতর ও ২ প্রোভিসির দফতরে পৃথকভাবে এ সাক্ষাৎ করেন তারা।

রোভার মুটের অসাধারণ সাফল্যের জন্য ভিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে নতুন চার সিনিয়র রোভার মেট- সাব্বির মাহমুদ সাকিব, শহীদুল ইসলাম সামী, পার্থিব বড়ুয়া ও জিহানা আফরোজকে অভিনন্দন জানান। এ ছাড়া নানা কার্যক্রম ও সাফল্যের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গর্বিত করার জন্য সদ্য বিদায়ী সিনিয়র রোভার মেট শরীফ উদ্দিন ইভান, স্বস্তিকা সচী পূজা ও মারুফ ইসলামের ভূয়সী প্রশংসা করেন ভিসি। চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, সদ্য বিদায়ী সিনিয়র রোভার মেটরা যে সুন্দর সুন্দর উদ্যোগ নিয়েছে, কাজ করেছে এবং দলকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে- তা সত্যিই প্রশংসার দাবিদার। নতুন দায়িত্বপ্রাপ্তরাও আরো ভালো করবে এ প্রত্যাশা রাখি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক হাবিবুর রহমান জালাল এবং গ্রুপ কমিটির সহসভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। উল্লেখ্য, গত ২০-২৪ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ১৯তম চট্টগ্রাম রোভার মুটে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। বিজ্ঞপ্তি।