হামজাকে বাদ দিয়ে প্রাথমিক দল

Printed Edition
হামজাকে বাদ দিয়ে প্রাথমিক দল
হামজাকে বাদ দিয়ে প্রাথমিক দল

ক্রীড়া প্রতিবেদক

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা এএফসিয়ান কাপ ২০২৬ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ঢাকার প্রশিণ ক্যাম্পের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২৭ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।

বাফুফে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন কাবে খেলা ফুটবলারদের নিয়ে প্রাথমিক ক্যাম্প শুরু হবে। বিদেশি লিগে খেলতে থাকা বাংলাদেশের খেলোয়াড়রা পরবর্তী সময়ে দলের সঙ্গে যোগ দেবেন। ফলে প্রাথমিকভাবে ঘোষিত তালিকাকে টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড হিসেবে দেখা হ"েছ না।

ফিফা এএফসিয়ান কাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায়। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিযোগিতাটি। বাংলাদেশকে ‘এ’ গ্রুপে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে খেলতে হবে। বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পেয়েছে ভারতের সরে দাঁড়ানোর পর। বাফুফে জাতীয় দলের প্র¯'তি আরও শক্তিশালী করার ল্েযই প্রতিযোগিতায় অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ দলের কোচ থমাস ডুলির অধীনে শুরু হবে প্র¯'তি। বিদেশি লিগে থাকা খেলোয়াড়দের যোগদানের পর স্কোয়াড আরও শক্তিশালী হবে বলে আশা করা হ"েছ। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এএফসিয়ান কাপ বাংলাদেশের জন্য দণি-পূর্ব এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ। একই সঙ্গে নভেম্বরে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্র¯'তির েেত্রও এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাফুফের ঘোষিত প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যে দেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত খেলা বেশ কয়েকজন অভিজ্ঞ ও তরুণ ফুটবলার রয়েছেন। বিদেশে খেলা খেলোয়াড়রা যোগ দেওয়ার পর চূড়ান্ত দল আরও পরিবর্তিত হতে পারে।

ডাক পাওয়া ফুটবলাররা হলেন : মিতুল মারমা, আনিসুর রহমান জিকো, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা-২, মোহাম্মদ রিদয়, শেখ মোরসালিন, কাজেম কিরমানি, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মঞ্জুরুর রহমান মানিক, শাহরিয়ার ইমন, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।