পেরুর নতুন প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি

Printed Edition

আল জাজিরা

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বামপন্থী প্রার্থী রবার্তো সানচেজকে পরাজিত করে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডানপন্থী নেতা কেইকো ফুজিমোরি। গত শুক্রবার দেশটির সর্বোচ্চ নির্বাচনী আদালত ‘ন্যাশনাল জুরি অব ইলেকশনস’ (জেএনই) এই আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

চূড়ান্ত ফলাফলে দেখা যায়, দুই প্রার্থীর মধ্যে জয়ের ব্যবধান ছিল অত্যন্ত সামান্য। বিজয়ী কেইকো ফুজিমোরি পেয়েছেন ৯২ লাখ ২৩ হাজার ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্তো সানচেজ পেয়েছেন ৯১ লাখ ৭৩ হাজার ভোট। অর্থাৎ, ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। নির্বাচনী ফলের আনুষ্ঠানিক স্বীকৃতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ফুজিমোরি। তিনি একে একটি ‘নতুন অধ্যায়ের সূচনা’ হিসেবে অভিহিত করে লেখেন, গভীর কর্তব্যবোধ, বিনয় ও পূর্ণ দায়িত্বশীলতার সাথে তিনি এই ম্যান্ডেট গ্রহণ করছেন। ‘দুই শিবিরে বিভক্ত’ হয়ে পড়া দেশবাসীকে ঐক্যবদ্ধ করাই তার প্রধান লক্ষ্য বলে তিনি।