হজ ফাইন্যান্স কোম্পানি পিএলসির (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) পর্ষদ সভা গত ২৪ মে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালক মো: সাঈদ আহাম্মেদ এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক আহমেদ রুস্তম বিন আলি, প্রধান নির্বাহী মো: শফিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো: মাহমুদুর রহমান এবং কোম্পানির সিএফও মো: মনিরুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে ৩১/১২/২০২৪ তারিখ ভিত্তিক বিষদ পরিদর্শন প্রতিবেদন ও মুখ্য ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা এবং খেলাপি বিনিয়োগ আদায় আমানত ও নতুন বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবনা দেয়া হয়। বিজ্ঞপ্তি।
হজ ফাইন্যান্স কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত
Printed Edition



