ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

Printed Edition
শ্রী আংটি
শ্রী আংটি

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

(গত দিনের পর)

শ্রী আংটির কথা মতো রাজপুত্র একবার চোখ বন্ধ করে, আবার চোখ খোলে। অবাক দৃষ্টিতে সে দেখতে পায় তাদের রাজপ্রাসাদের সামনের ফুল বাগানে অত্যধিক সুন্দর আরো একটি অট্টালিকা তৈরি হয়ে আছে। চোখের পলকেই যেন তৈরি হয়ে গেল এমন উজ্জ্বল প্রাসাদ। সকালের রোদের আলোয় জ্বলজ্বল করছে প্রাসাদটি। এ যেন সত্যি এক জাদু, সত্যিই শ্রী আংটির এক কারিশমা।

রাজপুত্র পাগলপ্রায় হয়ে ছুটে যায় সেই সুরম্য অট্টালিকার কাছে। ভেতরে প্রবেশ করেই চোখের সামনে সে দেখতে পায় এক অপরূপা সুন্দরী কন্যাকে। তার এতদিনের স্বপ্নের আরাধ্য রূপের কন্যা সে। এক মুহূর্ত চেয়ে থেকেই সে ভালোবেসে ফেলে তাকে। তখনই তাকে বিয়ে করার জন্য সে আবেদন জানায়। কিন্তু না, এতটা সহজেই নয়।

নিজের ভুলের কারণে আজ এমন বিপদ ডেকে এনেছে রূপের কন্যা। এখন কী উপায় হবে তার? কী করবে সে? এমন চিন্তা করতে করতে রূপের কন্যা এক ছলনার আশ্রয় নেয়। (চলবে)