পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
সবুজ ভবিষ্যতের জন্য প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম।
গত মঙ্গলবার পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের হলরুমে ‘সবুজ ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তি’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বিদ্যালয়ের সাবেক ছাত্র চুয়েটের ভিসি হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে সম্মাননা স্মারক ও গার্ড অব অনার প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক এ টি এম তোহার সভাপতিত্বে সেমিনারে নরওয়ে দূতাবাসের প্রতিনিধি অধ্যাপক হেনরিক এংমো ও লিনিয়া ডাল বক্তব্য দেন। উপস্থিত ছিলেন নরওয়ে দূতাবাসের সাঈদ মুনতাছির বায়োজিদ, চুয়েটের প্রকৌশলী প্রমিত ঘোষ এবং বিভিন্ন স্থানীয় শিাপ্রতিষ্ঠানের শিকরা।



