জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে দ্বিতীয় রিলিজ সিøপের অনলাইন আবেদন শুরু

Printed Edition

বাসস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ সিøপের অনলাইন আবেদন গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে আগামী ২৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে।

সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মেধা তালিকায় স্থান পাননি এবং মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা কোনো পর্যায়ে ভর্তি হওয়ার পর তা বাতিল করেছেন এমন শিক্ষার্থীরা দ্বিতীয় রিলিজ সিøপে আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রথম বা দ্বিতীয় রিলিজ সিøপের আগে কোনো পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় রিলিজ সিøপে আবেদন করতে চাইলে ২০ আগস্টের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে। যেভাবে আবেদন করবেন : রিলিজ সিøপে আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে অঢ়ঢ়ষরপধহঃ খড়মরহ থেকে ঐড়হড়ঁৎং খড়মরহ অপশনে প্রবেশ করতে হবে। এরপর অঢ়ঢ়ষরপধঃরড়হ ওউ ও চওঘ দিয়ে লগইন করে পছন্দ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি কলেজের বিষয় পছন্দক্রমে নির্ধারণ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে ফরমটি ডাউনলোড করে প্রিন্ট বা সংরক্ষণ করতে হবে।