সৌদি আরবে মন্ত্রী ও সামরিক নেতৃত্বে ব্যাপক রদবদল

Printed Edition

এসপিএ

সৌদি আরবে রাজকীয় আদেশের মাধ্যমে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সামরিক শিল্পে নেতৃত্বের রদবদল করা হয়েছে। জ্বালানিমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। অন্য দিকে এই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বান্দার আলখোরায়েফকে সামরিক শিল্পের নেতৃত্বে বসানো হয়েছে। শনিবার এই রাজকীয় আদেশ জারি করা হয়।

ঘোষিত ধারাবাহিক নিয়োগ ও রদবদলের অংশ হিসেবে এই আদেশ দেয়া হয়। নতুন দায়িত্ব পাওয়া যুবরাজ আবদুল আজিজ হলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সৎ বড় ভাই।

এই রদবদলের মাধ্যমে জেনারেল অথরিটি ফর মিলিটারি ইন্ডাস্ট্রিজের গভর্নর আহমাদ আল-ওহালিকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।