ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

Printed Edition
শ্রী আংটি
শ্রী আংটি

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

(গত দিনের পর)

সে রাজপুত্রকে বলে, তোমার সব আবেদন আমি মেনে নেবো। তবে আমাকে একটি মাস সময় দিতে হবে।

কেন? এক মাস কেন? কেন আজকের দিনে নয়?

আমার একটি ব্রত আছে। সেই ব্রত পালন করতে হবে আমায়। মাত্র একটি মাস আমি এই অট্টালিকার বদ্ধ ঘরে ব্রত পালন করব। এরপর তোমার কী চাওয়া, আমাকে এসে বলবে। আমি পূরণ করে দেবো।

এদিকে সুরম্য অট্টালিকা ও রূপের কন্যাকে হারিয়ে কী হাল হলো সওদাগরপুত্রের? সে এখন পাগল প্রায়। শোকে দুঃখে ভেঙে পড়েছে তার মন। দিন শেষে সন্ধ্যায় বাড়ি ফিরেই তার চমক ভাঙে। কোথায় বাড়ি, কোথায় তার সুরম্য অট্টালিকা। চারিদিকে আগের মতো সেই বিরান ভূমি। চোখের সামনে ধু ধু শূন্য যেন হাহাকার করছে। কোথাও ঘরবাড়ি বা অট্টালিকার চিহ্ন পর্যন্ত নেই।

মুহূর্তের মধ্যেই তার মনে পড়ে যায় সেই শ্রী আংটির কথা। সেটি তো সেদিন সে তার রূপের কন্যার হাতে পরিয়ে দিয়েছিল! (চলবে)