পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে গাউসিয়া কমিটি খিলগাঁও থানার উদ্যোগে খিলগাঁও তিলপাপাড়াস্থ গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া একাডেমি থেকে এক বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়। জশনে জুলুস তিলপাপাড়া, প্রভাতীবাগ, সিপাহীবাগ, কুমিল্লা হোটেল, খিলগাঁও চৌরাস্তা একতা সড়ক প্রদক্ষিণ করে একাডেমিতে এসে মিলাদ কিয়াম মুনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় জশনে জুলুস গাউসিয়া কমিটি খিলগাঁও থানার সভাপতি ও সাধারণ সম্পাদক গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া একাডেমির সভাপতি ও সাধারণ সম্পাদক ও আব্দুস সাত্তার সাহেরা জামে মসজিদের সাধারণ সম্পাদসসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



